ঢাকা | |

ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা দিলো এনবিআর

ঈদুল ফিতরকে সামনে রেখে কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১৮ সময়
ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা দিলো এনবিআর

ঈদুল ফিতরকে সামনে রেখে কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হবে। সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য যাতে নিরবচ্ছিন্ন থাকে সে জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এনবিআর জানিয়েছে, এই নির্দেশনা ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঈদের ছুটির সময়েও সীমিত আকারে কার্যক্রম চালু থাকলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল থাকবে এবং বন্দরে পণ্যজট কমবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে