ঢাকা | |

রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ

রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১০ সময়
রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ

রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে তৈরি হওয়া আতঙ্ক কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি। এর আগে গত শুক্রবার সাধারণ মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার তেলের সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে রাইড শেয়ারিং চালকদের পেশাগত প্রয়োজন বিবেচনায় চার দিন পর তাদের জন্য আলাদা কোটা নির্ধারণ করে তা বাড়িয়ে ৫ লিটার করা হয়েছে।


নতুন নির্দেশনায় তেল সংগ্রহের ক্ষেত্রে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। এ ছাড়া তেল কেনার সময় তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে রসিদ সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীবার তেল নিতে গেলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে, নইলে তেল দেওয়া হবে না।


বিপিসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদেশ থেকে নিয়মিত জ্বালানি আমদানি করা হচ্ছে। প্রধান স্থাপনাগুলো থেকে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে তেল সরবরাহও অব্যাহত রয়েছে। বর্তমানে জ্বালানি বিক্রিতে সীমা নির্ধারণের আওতায় ব্যক্তিগত প্রাইভেট কারে সর্বোচ্চ ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত অকটেন দেওয়া হচ্ছে। ডিজেলচালিত বাসের ক্ষেত্রেও আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে।


সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের আয়ের প্রধান মাধ্যম মোটরসাইকেল হওয়ায় তাদের জন্য তেলের কোটা বাড়ানোর দাবি উঠেছিল।


বিপিসি বলছে, অ্যাপের মাধ্যমে তথ্য যাচাই নিশ্চিত করা হলে প্রকৃত রাইড শেয়ারিং চালকরাই এই সুবিধা পাবেন। এতে জ্বালানি খাতে চাপ কমবে এবং কৃত্রিম সংকট তৈরির সুযোগও কমে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে