ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

ভারত থেকে আসা ডিজেল সরাসরি পৌঁছাবে পার্বতীপুর ডিপোতে

ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায়
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫১ সময়
ভারত থেকে আসা ডিজেল সরাসরি পৌঁছাবে পার্বতীপুর ডিপোতে

ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।


বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, সোমবার দুপুর ৩টা ২০ মিনিট থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে সরবরাহ চললে বুধবার সন্ধ্যার মধ্যেই পুরো চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ। ২০২৩ সালের মার্চে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় দুই লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। এর আগে ২০১৬ সাল থেকে ভারত থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আনা হতো। তবে পাইপলাইন চালু হওয়ার পর পরিবহন সময় এবং খরচ দুই-ই উল্লেখযোগ্যভাবে কমেছে।


বাংলাদেশে প্রতিদিন স্বাভাবিকভাবে ১২ থেকে ১৩ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা রয়েছে, যা দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৭০ শতাংশ। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে আতঙ্কে এই চাহিদা হঠাৎ বেড়ে প্রায় ২০ হাজার মেট্রিক টনে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে সরকার কিছু ক্ষেত্রে জ্বালানি বিক্রিতে সীমা নির্ধারণ করেছে। বর্তমানে বিপিসির মজুতে এক লাখ মেট্রিক টনের বেশি ডিজেল রয়েছে, যা দিয়ে প্রায় ১৬ থেকে ১৭ দিনের চাহিদা পূরণ করা সম্ভব।


জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ভারতের সঙ্গে আরও সমন্বয় বাড়াচ্ছে। সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে। সরকার আশা করছে, নতুন চালানগুলো নিয়মিতভাবে দেশে পৌঁছাতে শুরু করলে জ্বালানি তেলের সাময়িক সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়