ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভারতের কাছে হাদির খুনিদের তথ্য চেয়েছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার এক সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ভারতের কাছে হাদির খুনিদের তথ্য চেয়েছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার এক সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এই তথ্য কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)। তাদের সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা কনস্যুলার অ্যাক্সেস চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে ভারতের কাছে প্রয়োজনীয় তথ্যও চাওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কূটনৈতিকভাবে কাজ করছে। গত শনিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে অভিযান চালিয়ে এই দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


গ্রেপ্তারের পর তাদের নিয়ে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তদন্ত চালাচ্ছে ভারতীয় পুলিশ। সেখানে তারা কার সঙ্গে যোগাযোগ করছিল এবং সীমান্ত এলাকায় কার মাধ্যমে আশ্রয় নিয়েছিল, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।


এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে আনা হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। একই সঙ্গে হত্যার মূল পরিকল্পনাকারী ও মদতদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৭ জনকে আসামি করে গত ৭ জানুয়ারি অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে ১২ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলাটির অধিকতর তদন্ত বর্তমানে সিআইডি করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস