ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান

একটি ইফতার অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ের
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৩২ সময়
ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান

একটি ইফতার অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ের কারণে সেখানে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রিয় তারকাকে কাছে পেয়ে ভক্তরা একসঙ্গে ছবি তোলা ও সেলফি নেওয়ার জন্য ভিড় জমাতে শুরু করেন। একই সময় পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি ও চিৎকারে পরিস্থিতি আরও অগোছালো হয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা চেষ্টা করলেও শুরুতে তা সফল হয়নি। পরে হিনা খান নিজেই সামনে এগিয়ে এসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি উপস্থিত লোকজনকে চিৎকার বন্ধ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করেন। তার হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক নেটিজেন হিনা খানের পক্ষ নিয়ে মন্তব্য করেন। তারা আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেন।


উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা কাটিয়ে তিনি আবারও নিয়মিত কাজ শুরু করেছেন। তবে জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা