ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিশ্বজুড়ে বাড়তে পারে মূল্যস্ফীতি, সতর্ক করল আইএমএফ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এবং এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি নতুন করে বৃদ্ধি
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪১ সময়
বিশ্বজুড়ে বাড়তে পারে মূল্যস্ফীতি, সতর্ক করল আইএমএফ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এবং এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি নতুন করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। সোমবার (৯ মার্চ) জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন।


জর্জিয়েভা বলেন, যদি জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং তা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকে, তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি প্রায় ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম চিন্তা করা এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএমএফ প্রধান আরও বলেন, মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাত বিশ্ব অর্থনীতির সহনশীলতাকে আবারও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।


বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের বাজার অস্থির হলে পরিবহন ব্যয় এবং উৎপাদন খরচ দ্রুত বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর। আইএমএফের এই সতর্কবার্তা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উচ্চ মূল্যস্ফীতি বা অর্থনৈতিক মন্দার ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস