ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

নতুন সুপ্রিম লিডার নির্বাচন সম্পন্ন হয়েছে, দ্রুতই নাম ঘোষণা করবে ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষণা
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
নতুন সুপ্রিম লিডার নির্বাচন সম্পন্ন হয়েছে, দ্রুতই নাম ঘোষণা করবে ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি। বাংলাদেশ সময় রোববার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টা ২০ মিনিটে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট–এর সদস্য আহমাদ আলামোলহোদা জানান, নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্ধারিত হয়েছেন। তবে তিনি এখনো নির্বাচিত নেতার নাম প্রকাশ করেননি।


ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পরিষদের সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছানো গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করা বাকি রয়েছে। এসব আনুষ্ঠানিকতা শেষ হলে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরি নতুন নেতার নাম ঘোষণা করবেন। অ্যাসেম্বলি অব এক্সপার্ট হলো ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি পরিষদ, যাদের সাধারণ ভোটে নির্বাচিত করা হয়। দেশটির সুপ্রিম লিডার পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব এই পরিষদের ওপরই বর্তায়।


এর আগে ইসরায়েল সতর্ক করে বলেছিল, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হবে, তাকেই লক্ষ্যবস্তু করা হতে পারে। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপরই নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে দ্রুত প্রক্রিয়া শুরু হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস