ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। সে সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে বাসায় আনা হয়। তবে রোববার রাতে আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


অধ্যাপক সাখাওয়াত আলী খান স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতিসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসর নেন। এরপর পাঁচ বছর একই বিভাগে সুপার নিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অনারারি প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন।


শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৪১ সালে নরসিংদীর শিবপুর উপজেলায় জন্মগ্রহণ করা সাখাওয়াত আলী খান শিক্ষকতায় আসার আগে প্রায় এক দশক জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন।


তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। সাংবাদিকতা ও রাজনীতির সম্পর্ক নিয়ে গবেষণায় তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি ১৫টিরও বেশি দেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী