ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

‘এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না’, জাতির উদ্দেশে ভাষণে ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন,
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:২৮ সময়
‘এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না’, জাতির উদ্দেশে ভাষণে ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশের এক ইঞ্চি ভূখণ্ডও শত্রুর দখলে যেতে দেওয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মাটি ও পানি রক্ষার দায়িত্ব পুরো জাতির। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে যেকোনো আগ্রাসন প্রতিহত করা সম্ভব।


তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে অঞ্চলজুড়ে বিভাজন ও উত্তেজনা তৈরির চেষ্টা করছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দাবি, সাম্প্রতিক কিছু হামলা অন্য দেশের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে, যার জবাব দিতে ইরান বাধ্য হয়েছে। তবে এর অর্থ এই নয় যে সেই দেশগুলোর সঙ্গে তেহরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।


তিনি সতর্ক করে বলেন, যারা ইরানের বিরুদ্ধে হামলা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। ভাষণের শেষাংশে তিনি আবারও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের শক্তিই আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস