ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, বিক্রয়কর্মীদের মারধরে তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে নিরব আহমেদ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাত
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, বিক্রয়কর্মীদের মারধরে তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে নিরব আহমেদ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নিরব আহমেদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিরব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখানে দায়িত্বরত বিক্রয়কর্মীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান স্টেশনের কর্মীরা বোতলে করে তেল ভরছেন। এ বিষয়ে প্রশ্ন করলে বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।


অভিযোগ রয়েছে, একপর্যায়ে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন জানান, মুমূর্ষু অবস্থায় নিরবকে হাসপাতালে আনা হয়। তার কাঁধ ও মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।


ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নেওয়া নিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে নিরবের বিরোধ হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি জানান, ঘটনার পর তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিলেন এবং শহরের আদর্শপাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস