ঢাকা | |

ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে। শনিবার দিবাগত রাত
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
ইসরায়েলের নৌঘাঁটিতে লেবাননের মিসাইল হামলা

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে। শনিবার দিবাগত রাত প্রায় ২টা বাংলাদেশ সময় এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।


বিবৃতিতে বলা হয়, হাইফা নৌঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরাত সামোনা লক্ষ্য করেও রকেট ছোঁড়া হয়। একই সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের খবর পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।


সাম্প্রতিক এসব হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ