ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ—এমন তথ্য প্রকাশ করেছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক গণমাধ্যমে এ দাবি উঠে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা ইরান সংক্রান্ত যুদ্ধে জড়িত হোক বা এতে হতাহতের শিকার হোক। তার মতে, কুর্দিদের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কুর্দিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং তিনি চান না এই যুদ্ধে তাদের অংশগ্রহণ ঘটুক। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই যথেষ্ট জটিল, তাই এটিকে আরও জটিল করে তোলার কোনো ইচ্ছা নেই। কুর্দিদের ইরানে পাঠানোর সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্টভাবে জানান, তিনি চান না কুর্দিরা ইরানে যাক বা যুদ্ধে অংশ নিক। তিনি বলেন, কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তাদের ক্ষয়ক্ষতি হোক সেটাও তিনি চান না।
তিনি আরও বলেন, কুর্দিরা যুদ্ধে যেতে আগ্রহ দেখালেও তিনি তাদের নিরুৎসাহিত করেছেন। তার মতে, কুর্দিরা জড়িত না হয়েও এই সংঘাত ইতোমধ্যে যথেষ্ট জটিল হয়ে উঠেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন