ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার জন্য দুঃখিত, লক্ষ্য মার্কিন সামরিক ঘাঁটি: ইরান

প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ডে হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইরান। তবে দেশটি জানিয়েছে, এসব হামলার মূল লক্ষ্য
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়
প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার জন্য দুঃখিত, লক্ষ্য মার্কিন সামরিক ঘাঁটি: ইরান

প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ডে হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইরান। তবে দেশটি জানিয়েছে, এসব হামলার মূল লক্ষ্য ছিল ওইসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। শুক্রবার (৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালাতে হওয়ায় তারা দুঃখিত। তবে ওই দেশগুলোর ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।


তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপগুলো প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে নয়। বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসমাইল বাঘেই আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা চায় না এবং সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।


ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এসব সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী