ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহের আলভীর

ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী ও অভিনেতা
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৩ সময়
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি অভিনেতা জাহের আলভীর

ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী ও অভিনেতা জাহের আলভী। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেওয়া ওই পোস্টে তিনি ঘটনাটি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে তদন্তে সেগুলো যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন। পোস্টে আলভী উল্লেখ করেন, তাদের বাসার ড্রইং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। তার দাবি অনুযায়ী ক্যামেরাটির এক্সেস ছিল ইকরার মোবাইল ফোনে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হবে।


আলভীর দাবি, ঘটনার আগে ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু তাদের বাসায় এসেছিলেন এবং ওই তিন দিনের সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা যাওয়ার কথা। তিনি আরও দাবি করেন, ওই সময় ধূমপান ও মদ্যপানের ঘটনাও ঘটে এবং দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনান। এসব বিষয়ে সহকারী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে আলভী অনুরোধ জানান, ওই তিন দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়। একই সঙ্গে তিনি বলেন, ইকরার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় গেলে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম, কললিস্ট ও মেসেজের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রয়োজনে নিজের ফোনও পুলিশের কাছে দিতে প্রস্তুত আছেন বলে জানান তিনি।


পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আলভী। তার দাবি, ঘটনার আগে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকলে তা রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত। পোস্টের শেষদিকে তিনি বলেন, বিভিন্ন মহলের চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে তিনি মানসিকভাবে চাপে আছেন এবং ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে তা যেন তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা