ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২৩ সময়
হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিহতরা হলেন জাহাজের ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহার রাজ্যে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।


বৃহস্পতিবার (৫ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’ গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপের উপকূলের কাছে জাহাজটি হামলার শিকার হয়। এর আগে একই অঞ্চলের দুকম বন্দর এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ট্যাংকারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে হামলার মুখে পড়ে। জাহাজটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি।


হামলার পর জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হলেও দুই নাবিকের দেহাবশেষ পরে পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী, বিস্ফোরণ ও আগুনে তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেনের সঙ্গে অবস্থান করছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?