ঢাকা | |

আসিফ মাহমুদের স্ত্রীর ব্যাংক হিসাবে মাত্র ৬১৩ টাকা

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫১ সময়
আসিফ মাহমুদের স্ত্রীর ব্যাংক হিসাবে মাত্র ৬১৩ টাকা

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি বাবা, মা ও স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেন। আসিফ মাহমুদ জানান, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় ৫ লাখ ৪৭ হাজার টাকা রয়েছে। তবে ১০ লাখ টাকার সার্ভিস লোন থাকায় হিসাব অনুযায়ী তিনি এখনো দেনায় রয়েছেন।


এদিকে তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে প্রায় ২১ হাজার টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা। নিজের হিসাব তুলে ধরে তিনি জানান, সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে তার প্রায় ৯ লাখ ৭৮ হাজার টাকা রয়েছে। উপদেষ্টা থাকাকালে পাওয়া বেতন, ভাতা এবং বিদেশ সফরের টিএ-ডিএর অর্থ এই অ্যাকাউন্টে জমা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, সম্প্রতি আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ।


তবে আসিফ মাহমুদের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তি তৈরির চেষ্টা। তাই স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর