জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বুধবার রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে।
তবে কেন এই বৈঠক স্থগিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আটটার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন