ঢাকা | |

পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাকিবের

পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাকিবের

পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী ১১ মার্চ শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার মাঠে নামা অনিশ্চিত বলে জানা গেছে। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এ সময় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হওয়ায় আইনি জটিলতা তৈরি হয়েছে। এই বিষয়গুলো সমাধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।


বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে সাকিবকে দ্রুত ক্রিকেটে ফেরানোর জন্য চেষ্টা চলছে। তবে আইনি সমস্যার পাশাপাশি কারিগরি কারণেও পাকিস্তান সিরিজে তার থাকা অনিশ্চিত। নির্বাচক কমিটি সূত্র জানিয়েছে, সাকিবকে দলে রাখার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তার ফিটনেস ও বর্তমান ফর্ম যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন নির্বাচকরা। ফলে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তাবিত দলে তার নাম রাখা হয়নি।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাকিব দেশে ফিরলে প্রথমে বিসিবির তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং করবেন। এরপর ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে তার জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!