প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আরব লিগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেছেন, এসব হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ আচরণের নীতির গুরুতর লঙ্ঘন। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরানের এই পদক্ষেপ আরব দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্কে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করেছে। এর প্রভাব ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতি ও পারস্পরিক সম্পর্কের ওপর পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
আহমেদ আবুল ঘেইত বলেন, ইরান বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে। তবে কোনো দেশের অভ্যন্তরীণ সংকট অন্য সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলার বৈধ কারণ হতে পারে না।
আরব লিগের মতে, এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন