ঢাকা | |

ইরানের এখনও ‘উল্লেখযোগ্য’ মিসাইল সক্ষমতা রয়েছে: ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও দেশটির এখনও উল্লেখযোগ্য মাত্রায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:১০ সময়
ইরানের এখনও ‘উল্লেখযোগ্য’ মিসাইল সক্ষমতা রয়েছে: ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও দেশটির এখনও উল্লেখযোগ্য মাত্রায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক সামরিক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করছিল এমন কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।


তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ওপর হামলা অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যতে হামলার ঝুঁকি কমানো যায়। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে। তাই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমনটা বলা যাচ্ছে না।


ডিফ্রিন আরও উল্লেখ করেন, ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সেটি অতিক্রম করা সম্পূর্ণ অসম্ভব নয়। তাই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ