ঢাকা | |

মধ্যপ্রাচ্যে বোমা আতঙ্কে প্রবাসীরা, স্বজনদের উৎকণ্ঠা

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময়
মধ্যপ্রাচ্যে বোমা আতঙ্কে প্রবাসীরা, স্বজনদের উৎকণ্ঠা

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। এতে প্রবাসীদের পরিবারগুলোর মধ্যেও উদ্বেগ বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের আজমানে নিহত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার সালেহ আহমেদ। আর বাহরাইনে নিহত হয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের মোহাম্মদ তারেক। আহতদের মধ্যে কুয়েতে চারজন বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।


সংঘাতের কারণে অনেক এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ইরানে থাকা অনেক বাংলাদেশির সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে ইরানে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতেও প্রবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নের বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ