ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

শিক্ষা ভিসায় যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় আবেদন করার হার বেড়ে যাওয়ায় চার দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করার সিদ্ধান্ত
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়
যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

শিক্ষা ভিসায় যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় আবেদন করার হার বেড়ে যাওয়ায় চার দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের নতুন করে স্টুডেন্ট ভিসা দেওয়া হবে না। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও সাময়িকভাবে স্থগিত করা হবে।


হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসব দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন প্রায় ৪৭০ শতাংশ বেড়েছে। স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষকে যুক্তরাজ্য আশ্রয় দিয়ে আসছে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


নতুন প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। সরকারের ধারণা, এতে দেশটি আশ্রয়প্রার্থীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু