ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বাড়ল যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ও ভিসা প্রসেসিং ফি

মুদ্রাস্ফীতি সামাল দেওয়া এবং দীর্ঘদিনের আবেদনজট কমাতে এইচ-১বি ভিসা ও কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
বাড়ল যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ও ভিসা প্রসেসিং ফি

মুদ্রাস্ফীতি সামাল দেওয়া এবং দীর্ঘদিনের আবেদনজট কমাতে এইচ-১বি ভিসা ও কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ (ইউএসসিআইএস)। নতুন ফি ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। এ তারিখের পর জমা দেওয়া আবেদনগুলোই অগ্রাধিকারভিত্তিক প্রসেসিংয়ের আওতায় আসবে। নতুন নিয়ম অনুযায়ী এইচ-১বি ভিসা, এল-১ ভিসা এবং কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ড (আই-১৪০) আবেদনের ফি ২৮০৫ ডলার থেকে বাড়িয়ে ২৯৬৫ ডলার করা হয়েছে। এছাড়া এইচ-২বি ও আর-১ ক্যাটাগরির কর্মীদের জন্য ফি ১৬৮৫ ডলার থেকে বাড়িয়ে ১৭৮০ ডলার করা হয়েছে। ও-১, পি, কিউ, ই ও টিএন ক্যাটাগরির ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও একইভাবে ফি ২৯৬৫ ডলার নির্ধারণ করা হয়েছে।


তবে পারিবারিক কোটায় গ্রিনকার্ড আবেদনের ফি অপরিবর্তিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ওপিটি ও স্টেম ওপিটি ওয়ার্ক পারমিটের প্রিমিয়াম প্রসেসিং ফি ১৭৮০ ডলারই থাকছে। অন্যদিকে এফ, জে ও এম ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি বাড়িয়ে ২০৭৫ ডলার করা হয়েছে। ইউএসসিআইএস সতর্ক করে জানিয়েছে, ১ মার্চের পর পুরোনো ফি দিয়ে জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং তা ফেরত পাঠানো হবে। এতে আবেদনকারীদের সময় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।


অভিবাসন আইন অনুযায়ী প্রতি দুই বছর পর পর প্রিমিয়াম প্রসেসিং ফি পর্যালোচনা করা হয়। ফলে ভবিষ্যতেও এই ফি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন ফি নিয়োগকর্তা ও অভিবাসী কর্মীদের জন্য অতিরিক্ত ব্যয় বাড়ালেও আবেদনজট কমাতে এটি সহায়ক হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?