ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

আজ‌ই পদত্যাগের বিষয়ে জানাবেন দুদক চেয়ারম্যান

পদত্যাগের গুঞ্জনের মধ্যেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ৩:১৪ সময়
আজ‌ই পদত্যাগের বিষয়ে জানাবেন দুদক চেয়ারম্যান

পদত্যাগের গুঞ্জনের মধ্যেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, চেয়ারম্যানসহ দুই কমিশনার পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।


তিনি আরও বলেন, এই সাক্ষাতের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন দুদক চেয়ারম্যান। এর আগে, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান সংক্ষিপ্তভাবে বলেন, তিনি বৈঠক শেষে বিস্তারিত জানাবেন।


সব মিলিয়ে, দুদক চেয়ারম্যান ও কমিশনারদের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বৈঠক শেষে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর সবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী