ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ)
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ৩:১০ সময়
শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট সবচেয়ে বেশি। এছাড়া কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাই দুবাইয়ের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য রুটে বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।


এদিকে, মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। কবে নাগাদ তারা গন্তব্যে যেতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ।


সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের সংঘাতের সরাসরি প্রভাব এখন দেশের বিমান চলাচল ব্যবস্থায় স্পষ্ট হয়ে উঠছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প