ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত প্রায় ২টার
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১:৫৪ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১:৫৪ সময়
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে আমতলী ইউনিয়নের উনশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই মাদ্রাসার ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা পৌঁছানোর আগেই পুরো প্রতিষ্ঠানটি পুড়ে ধ্বংস হয়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। এতে বইপত্র, আসবাবপত্রসহ সব ধরনের সম্পদ আগুনে নষ্ট হয়ে গেছে।


মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম জানান, এখানে প্রায় ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। রাতের নামাজ শেষে তারা বাড়ি চলে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে হঠাৎ আগুন লাগার কারণে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তিনি বলেন, নতুন করে মাদ্রাসা নির্মাণের মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। দ্রুত পুনর্নির্মাণ না হলে ছাত্রীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়বে।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জরুরি সহায়তা চেয়েছে, যাতে দ্রুত শিক্ষাকার্যক্রম পুনরায় চালু করা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস