ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ঘটনায় ৭ দেশের নিন্দা

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাতটি দেশ। এক যৌথ বিবৃতিতে এসব হামলাকে ‘অবিবেচক
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:২ সময়
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ঘটনায় ৭ দেশের নিন্দা

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাতটি দেশ। এক যৌথ বিবৃতিতে এসব হামলাকে ‘অবিবেচক ও বেপরোয়া’ আখ্যা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান। তারা অভিযোগ করে বলেছে, ইরানের এই হামলা বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে এবং বেসামরিক জনগণের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।


এছাড়া গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়ও তুলে ধরে বলা হয়, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির পরিপন্থী। ফলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


সাত দেশ একসঙ্গে জানায়, নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে তারা ঐক্যবদ্ধ রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।


বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়