২৮ ফেব্রুয়ারির বাতিল হওয়া সৌদি আরবের জেদ্দা এবং মদিনা রুটের ফ্লাইট আজ (১ মার্চ) পরিচালিত হবে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি-৩৩৭ বাতিল করা হয়েছিল, তবে আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে। এছাড়া গতকালের ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি-৩৩৫ বাতিল হওয়া ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এসময় যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) অনুরোধ জানিয়েছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন