ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬ষ্ঠ , শীর্ষে রয়েছে লাহোর

ঢাকায় শুষ্ক আবহাওয়ার কারণে দূষণের মাত্রা প্রায় সময় বেশি থাকছে, তবে আজকের পরিবেশে দূষণের মাত্রা কিছুটা কমেছে। রোববার
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৬ সময়
দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬ষ্ঠ , শীর্ষে রয়েছে লাহোর

ঢাকায় শুষ্ক আবহাওয়ার কারণে দূষণের মাত্রা প্রায় সময় বেশি থাকছে, তবে আজকের পরিবেশে দূষণের মাত্রা কিছুটা কমেছে। রোববার (১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ষষ্ঠ অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমানের স্কোর ১৭৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।


এদিকে, তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ২৪৭, যা খুব অস্বাস্থ্যকর। ভারতের দিল্লি ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং কলকাতা ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এছাড়া, ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসকেন্ট।


একিউআই স্কোরের মান অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর বায়ু হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।


এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার