ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

ইরানের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন, জবাব দেওয়া হবে: আমিরাত

আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বড় শহর দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা জানিয়েছে, আবুধাবিতে অন্তত
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:১৮ সময়
ইরানের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন, জবাব দেওয়া হবে: আমিরাত

আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বড় শহর দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা জানিয়েছে, আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন। এই হামলার পর সংযুক্ত আরব আমিরাত তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে, "বেসামরিক স্থাপনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা একটি কাপুরুষোচিত ও বিপজ্জনক কাজ, যা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেছে এবং দেশটির স্থিতিশীলতা ক্ষুণ্ন করেছে।"


বিবৃতিতে আরো বলা হয়, ইরান প্রতিবেশী দেশ আমিরাতের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আরব আমিরাত জানায়, ইরানের আক্রমণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে এবং এই হামলা আন্তর্জাতিক আইন ও আমিরাতের জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ