ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ সমর্থনের আশ্বাস পাওয়া গেছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৭ সময়
জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ সমর্থনের আশ্বাস পাওয়া গেছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ওআইসির প্রতিনিধিরা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, বরং বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণাও চালাবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "যুদ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না" এবং বাংলাদেশের অবস্থান সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করার।


ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে, এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ অটল বলে তিনি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) বৈঠকে বাংলাদেশ ইসরায়েলের ভূমি ক্রয়সংক্রান্ত সাম্প্রতিক আইনের নিন্দা জানিয়েছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?