ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

একুশে পদক নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

একুশে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকতায় পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান এক বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫০ সময়
একুশে পদক নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

একুশে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকতায় পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান এক বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন। পদক গ্রহণের সময় তিনি তার পকেট থেকে তিনটি লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলে প্রধানমন্ত্রী হাসিমুখে তা গ্রহণ করেন এবং তাকে ধন্যবাদ জানান। এই বছর একুশে পদক পেয়েছেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সংগীত দল হিসেবে ব্যান্ড ‘ওয়ারফেজ’ও এই সম্মাননা পেয়েছে।


অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক, শিক্ষাগত ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পুরো আয়োজনটি কাভার করেন। ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর একুশে পদক প্রদান করা হয়ে আসছে।


পদক প্রদান অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু