ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

প্রায় ১ হাজার কোটি টাকার চারটি দরপত্র মূল্যায়ন কমিটিতে গুরুতর অনিয়ম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের চারটি দরপত্র মূল্যায়ন কমিটিতে গুরুতর অনিয়মের
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়
প্রায় ১ হাজার কোটি টাকার চারটি দরপত্র মূল্যায়ন কমিটিতে গুরুতর অনিয়ম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের চারটি দরপত্র মূল্যায়ন কমিটিতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মেসার্স তাবাস্সুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হান্নান গতকাল প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি দরপত্র মূল্যায়ন কমিটি (টেক) পুনর্গঠনের দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের অধীনে আহ্বান করা দরপত্রের মূল্যায়ন কমিটিতে ক্রয় পরামর্শক রেজাত হোসেন রিটুকে সদস্য করা হয়েছে, যা পিপিআর ২০২৫ এর ১১(৫) বিধি পরিপন্থি। রেজাত হোসেন রিটু রামেবির কোনো কর্মকর্তা নন এবং তিনি একটি বহিরাগত চুক্তিভিত্তিক পরামর্শক মাত্র। এই কারণে, তার উপস্থিতি কমিটির সদস্য হিসেবে বৈধ নয়।


অভিযোগে আরও বলা হয়েছে, পিপিআর-২০০৮ এবং পিপিআর-২০২৫ অনুসারে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় সকলের স্বার্থের দ্বন্দ্ব পরিহার এবং নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রয় পরামর্শকের উপস্থিতি থেকে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, কারণ তিনি প্রকল্পের ক্রয় কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এছাড়া, রেজাত হোসেনের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ রয়েছে, যা দুর্নীতির আশ্রয়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে।


এছাড়া, রামেবির আহ্বানকৃত দরপত্রগুলোর সম্মিলিত মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা, যা এত বড় অঙ্কের দরপত্র মূল্যায়ন করার ক্ষেত্রে কমিটি পুনর্গঠন এবং নতুন দরপত্র আহ্বানের দাবি উত্থাপন করেছে।


এ বিষয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. হাসিবুল হোসেন মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য প্রদান করেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী