ঢাকা | |

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন। এবারের মেলায় অংশ নিচ্ছে মোট
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩১ সময়
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন। এবারের মেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। নতুন ফিচার হিসেবে, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট বরাদ্দ হয়েছে।


মেলার নিরাপত্তায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং বিশেষ পুলিশ টিম মোতায়েন রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলাকে ‘জিরো ওয়েস্ট’ বইমেলা হিসেবে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের মাধ্যমে আয়োজন করা হয়েছে।


মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে, তবে রাত ৮টা ৩০ মিনিটের পর প্রবেশ বন্ধ থাকবে। ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর