ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী হাউজবোট মাছরাঙাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫২ সময়
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী হাউজবোট মাছরাঙাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আনোয়ারপুর বাজারসংলগ্ন রক্তি নদীর পূর্বপারে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাউজবোটটি মেরামতের কাজ চলছিল এবং ওই সময় মিস্ত্রি ও কর্মচারীরা কাজ করছিলেন। হঠাৎ করে হাউজবোটটির পেছন দিক দিয়ে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শী ও পর্যটকবাহী নৌযান সমিতি সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হাউজবোটে থাকা একটি ফ্রিজ এবং ভেতরের ডেকোরেশন পুড়ে যায়। টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী নৌযান সমিতির সভাপতি রব্বানী জানান, মাছরাঙা হাউজবোটে আগুন লাগার পর দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে হাউজবোটটির অধিকাংশ সরঞ্জাম পুড়ে গেছে।


এ বিষয়ে বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া জানান, "সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে," তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, "অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?