নারায়ণগঞ্জ ফতুল্লার ‘সুইট নেশন’ বেকারিকে মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করার কারণে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ইসদাইর এলাকায় সুইট নেশন বেকারিতে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল এবং কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফুড গ্রেড কালার, কেক ফ্লেভার ও ক্রিম ব্যবহার করা হচ্ছিল। এছাড়া, কারখানার ফ্রিজে বাসি চিকেন ড্রামস্টিক ও হারিয়ানা কাবাব পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, কারখানাটিতে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বেকারিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং রমজান মাসে জনস্বার্থে বিশেষ অভিযান চলমান থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন