ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৯ সময়
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন, দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, হাবিবুর রহমান এবং অন্যান্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হাবিবুর রহমান দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, যা অনুসন্ধান কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই তার বিদেশগমন নিষিদ্ধ করা প্রয়োজন ছিল।


শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?