ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা

রাত পোহালেই ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এক হতে চলেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৮ সময়
২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা

রাত পোহালেই ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এক হতে চলেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আগে এক সাক্ষাৎকারে রাশমিকা তার প্রথম চুমুর অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। রাশমিকা জানান, প্রথমবার বিজয়কে চুমু দিয়েছিলেন প্রায় ২০০ জন মানুষের সামনে—এটি ব্যক্তিগত আবেগের কারণে ছিল না, বরং ছবির গল্পের প্রয়োজনে। ২০১৮ সালের গীত গোবিন্দম ছবিতে প্রথমবার জুটি বাঁধেন এই দুই তারকা এবং সেখানেই ছিল তাঁদের প্রথম অনস্ক্রিন চুম্বন দৃশ্য।


সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “ইউনিটের ২০০ জন মানুষের সামনে এমন একটি দৃশ্য করতে খুব অস্বস্তি হচ্ছিল। আমি আর বিজয় দুজনেই অস্বস্তিতে ছিলাম। তবে পুরো বিষয়টাই খুব পেশাদারভাবে করা হয়েছিল।" এই ছবিতে কাজ করতে গিয়েই পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তবেও রূপ নেয়। এর আগে রাশমিকা অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁদের বাগদানও হয়েছিল। তবে বিয়ের আগেই সেই সম্পর্কের ইতি ঘটে।


রক্ষিতের সঙ্গে বিচ্ছেদের পর গত পাঁচ বছর ধরে বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। যদিও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেলেও, দুজনেই এ বিষয়ে নীরব ছিলেন।


অবশেষে, সেই জল্পনাকে বাস্তবে রূপ দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় ও রাশমিকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!