ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

ভারত-ইসরায়েল সম্পর্ক: মোদির ইসরায়েল সফর নতুন উচ্চতায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা
  • আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৮:৫৯ সময়
  • আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৮:৫৯ সময়
ভারত-ইসরায়েল সম্পর্ক: মোদির ইসরায়েল সফর নতুন উচ্চতায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। ২০১৭ সালে ভারতের প্রথম 'ঐতিহাসিক' সফরের পর থেকে ইসরায়েল এবং ভারত একে অপরকে কৌশলগত সঙ্গী হিসেবে গড়ে তুলেছে, বিশেষ করে পানি ও কৃষি খাতে।  মোদির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কেও টানাপোড়েন চলছে। সফরে মোদি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন।


২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার কয়েক ঘণ্টার মধ্যে মোদি প্রথম বিশ্বনেতা হিসেবে নেতানিয়াহুকে ফোন করেছিলেন। সেই থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ভারতের দৃঢ় সমর্থন দেওয়ার বিষয়টি স্পষ্ট।


গত রোববার এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘এই সম্পর্কের বুনন আরও শক্ত হয়েছে। তিনি (মোদি) এখানে আসছেন; যাতে আমাদের সরকার ও দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে আমরা ধারাবাহিক কিছু সিদ্ধান্ত নিতে পারি। এর মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়