ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

৬ সিটিতে কেন রাজনৈতিক প্রশাসক নিয়োগ, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন,
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
৬ সিটিতে কেন রাজনৈতিক প্রশাসক নিয়োগ, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় রাজনৈতিক ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তুলনায় বেশি কার্যকরভাবে কাজ করতে পারবেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে সক্রিয় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসকরা মশা নিধন, যানজট কমানো এবং রাস্তাঘাট সংস্কারসহ জনদুর্ভোগ লাঘবে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা জানিয়েছেন, দ্রুত ফল পেতে ৬০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। পাশাপাশি জনগণের কাছাকাছি থেকে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


জানা গেছে, নতুন এই প্রশাসকরা আজই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সব মিলিয়ে, সিটি করপোরেশনে এই পরিবর্তনের মাধ্যমে নাগরিক সেবায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী