ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন

নিরাপত্তাঝুঁকি এড়াতে গত তিন মাস ধরে অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন সাময়িকভাবে বন্ধ রেখেছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫২ সময়
অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন

নিরাপত্তাঝুঁকি এড়াতে গত তিন মাস ধরে অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন সাময়িকভাবে বন্ধ রেখেছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, বাংলাদেশ। তথ্য ফাঁসের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও এতে নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মৃত্যুনিবন্ধনের নতুন আবেদন, সনদ প্রিন্ট ও পুনর্মুদ্রণসহ কিছু অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেবাপ্রত্যাশীদের সরাসরি নিবন্ধকের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হচ্ছে। যদিও অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার পর অনলাইন সেবা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।


জানা গেছে, ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ পাওয়ার পর গত বছরের ২১ নভেম্বর থেকে অনলাইন আবেদন গ্রহণ স্থগিত করা হয়। কিছু অসাধু চক্র তথ্য ব্যবহার করে অর্থের বিনিময়ে সেবা দেওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। জন্ম ও মৃত্যুনিবন্ধন নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ সেবা। জন্মনিবন্ধন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ভাতা গ্রহণসহ বিভিন্ন কাজে প্রয়োজন হয়। অন্যদিকে মৃত্যুনিবন্ধন সনদ উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন, পেনশন ও অন্যান্য প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়।


বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে মোবাইল নম্বরভিত্তিক যাচাইকরণ পদ্ধতি ও ওটিপি সিস্টেম চালু করা গেলে অনলাইন মৃত্যুনিবন্ধন সেবা পুনরায় চালু করা সম্ভব হবে। এতে নাগরিকদের সময় ও হয়রানি কমবে এবং ডিজিটাল সেবার সুবিধা বজায় থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?