ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২২ সময়
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে আভিযানিক দল টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ওই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।


এ ঘটনায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস