ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আল আকমা মসজিদে ৫০ হাজার মুসল্লির তারাবি আদায়

কঠোর নিরাপত্তা ও কড়াকড়ির মধ্যেও অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি এশা ও
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২০ সময়
আল আকমা মসজিদে ৫০ হাজার মুসল্লির তারাবি আদায়

কঠোর নিরাপত্তা ও কড়াকড়ির মধ্যেও অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি এশা ও তারাবিহ নামাজ আদায় করেছেন। ইসরায়েলি বাহিনীর চেকপয়েন্ট, প্রবেশপথে পরিচয় যাচাই এবং সামরিক উপস্থিতি সত্ত্বেও বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে সমবেত হন। স্থানীয় সূত্র জানায়, পশ্চিম তীরে অভিযান, গ্রেপ্তার ও বসতি স্থাপনকারীদের হামলার কারণে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতেও ধর্মপ্রাণ মুসলমানরা নামাজে অংশ নিতে বিভিন্ন সামরিক বাধা অতিক্রম করেন। কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে হাজারো মানুষকে দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা গেছে।


ইসরায়েলি কর্তৃপক্ষ রমজান মাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি নারীদের প্রবেশ সীমিত করেছে বলে জানা গেছে। এছাড়া কয়েকশ জেরুজালেমবাসীর ওপর অস্থায়ী নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।


উল্লেখ্য, পবিত্র এ মসজিদটি প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে অবস্থিত, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরুর পর জেরুজালেমে মুসলিমদের প্রবেশে কড়াকড়ি বাড়ানো হয়। যদিও ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতির পর কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস