ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

ববি হাজ্জাজের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিস দলের আমির ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক–এর বিরুদ্ধে মামলা করার হুমকির বিষয়ে শিক্ষা
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৫১ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৫১ সময়
ববি হাজ্জাজের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিস দলের আমির ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক–এর বিরুদ্ধে মামলা করার হুমকির বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি।


দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, মামুনুল হকের বিরুদ্ধে দেওয়া বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল বিকৃত করা হয়েছে এবং ‘রেজাল্ট ডাকাতি’ করা হয়েছে।


বিবৃতিতে দাবি করা হয়, কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রায় ২০ মিনিট ধরে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর পরে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়, যা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। এছাড়া ফলাফল শিটে টেম্পারিং ও ওভাররাইটিংয়ের অভিযোগও তোলা হয়েছে।


বাংলাদেশ খেলাফত মজলিস আরও অভিযোগ করে যে, অতীতের মতো রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও হয়রানির চেষ্টা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী