ঢাকা | |

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার এ, বি ও সি ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৪৫ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৪৫ সময়
কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার এ, বি ও সি ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিচ্ছুরা রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। এই শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল।


মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির সময় প্রবেশপত্রের মূল কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, চার কপি সত্যায়িত ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬০০ টাকা, যা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে। মাইগ্রেশন চালু বা বন্ধ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। একবার মাইগ্রেশন বন্ধ করলে পরে তা পুনরায় চালু করা যাবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর