ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা খাতে দুর্নীতি
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা খাতে দুর্নীতি ও দলীয়করণ বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ-এর সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, শিক্ষকদের বিভিন্ন দাবির স্থায়ী সমাধানে কাজ চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ধীরে ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে ভবিষ্যতে একই দাবিতে আন্দোলনের প্রয়োজন না হয়।


শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ কাঠামো সংস্কার এবং কারিকুলাম উন্নয়নের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। সভায় উপস্থিত ছিলেন এ এন এম এহছানুল হক মিলন এবং সেলিম ভূঁইয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ