ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বাজার তদারকিতে হুমকির প্রতিবাদ ক্যাবের, মানববন্ধন

রমজান মাসে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও উত্তেজনা সৃষ্টির ঘটনার প্রতিবাদে
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৯ সময়
বাজার তদারকিতে হুমকির প্রতিবাদ ক্যাবের, মানববন্ধন

রমজান মাসে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও উত্তেজনা সৃষ্টির ঘটনার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।


বক্তারা বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার রক্ষায় পরিচালিত অভিযানে বাধা সৃষ্টি এবং কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার এলাকার মৌলভীবাজারে দ্রব্যমূল্য পর্যবেক্ষণে গিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল একটি প্রতিষ্ঠানের অনিয়ম প্রমাণিত হওয়ায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় কিছু ব্যবসায়ী উত্তেজনা তৈরি ও জটলা করার চেষ্টা করেন বলে জানা যায়।


ক্যাব নেতারা বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় পরিচালিত অভিযানকে ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা আইনের শাসনের পরিপন্থী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার