ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

নতুন কোচের অভিষেকে অঘটনের শিকার রিয়াল, কোপা দেল রে থেকে বিদায়

জাবি আলোনসোর বিদায়ের পর অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়ার। তার প্রথম ম্যাচেই অঘটনের শিকার লস
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৫০ সময়
নতুন কোচের অভিষেকে অঘটনের শিকার রিয়াল, কোপা দেল রে থেকে বিদায় ছবি : সংগৃহীত

জাবি আলোনসোর বিদায়ের পর অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়ার। তার প্রথম ম্যাচেই অঘটনের শিকার লস ব্লাঙ্কোসরা। শেষ মুহূর্তের গোলে স্পেনের দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হেরে রিয়াল কোপা দেল রের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান আরবেলোয়া। বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না ভিনিরা। তবে প্রথমার্ধের শেষ দিকে রিয়ালকে স্তব্ধ করে ভিয়ার গোলে এগিয়ে যায় আলবাসেত। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মাস্তানতুয়োনোর গোলে সমতায় ফেরে রিয়াল।


এরপর অনেকক্ষণ গোলের দেখা মেলেনি কারও। ম্যাচের ৮২ মিনিটে বেতানকরের গোলে আবারও এগিয়ে যায় স্পেনের দ্বিতীয় বিভাগের দলটি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-২ করেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচের অন্তিম মুহূর্তে বেতানকরের চমৎকার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবাসেত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার