ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ডিসি-এসপির তালিকা ইসিকে দেয়নি জামায়াত: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো ডিসি-এসপির তালিকা নির্বাচন কমিশনকে (ইসি) দেয়নি জামায়াত।
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৪ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৪ সময়
ডিসি-এসপির তালিকা ইসিকে দেয়নি জামায়াত: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো ডিসি-এসপির তালিকা নির্বাচন কমিশনকে (ইসি) দেয়নি জামায়াত। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠক নয়, শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে।


আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির এ কথা জানান। তিনি বলেন, প্রশাসনে দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। তাই তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছে। আমরা এসব ডিসি-এসপিদের বদলির ব্যাপারে বলেছি। কোনো তালিকা দেইনি।  


ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক বিষয়ে আব্দুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচনে বিদেশিদের সংশ্লিষ্টতার চেষ্টা তো থাকেই। ভারতের সাথে জামায়াতের আমিরের বৈঠক হয়নি। তিনি অসুস্থ থাকার সময় ভারতীয় দূতাবাস দেখা করতে আসতে চেয়েছিল। তারা বিষয়টি গোপন রাখতে বলেছিল।


নায়েবে আমির বলেন, আচরণবিধির ব্যাপারে ইসির কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। একটি দল বলছে, ক্ষমতায় গেলে বিভিন্ন কার্ড দেবে। এটি আচরণবিধির লঙ্ঘন। ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইসি। আমরা অপেক্ষায় আছি। তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দশটি আসনে ছাড় দিতে রাজি হয়েছে জামায়াত, এটা ভুল তথ্য। আসনের ব্যাপারে পরে জানিয়ে দেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ