ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে

প্রবাসে বসবাস করলেও ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখার পাশাপাশি যে দেশের বাসিন্দা, সেই দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩১ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩১ সময়
প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে

প্রবাসে বসবাস করলেও ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখার পাশাপাশি যে দেশের বাসিন্দা, সেই দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের অগ্রগতিতে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


শনিবার ২১ নভেম্বর বিকেলে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের সাফল্য যেন শুধু ব্যক্তিগত কর্মজীবন ও অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং বিদেশে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতেও প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।


তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা ধরে রাখতে হবে। সততা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। পাশাপাশি যে দেশে বসবাস করবেন, সেই দেশের সার্বিক উন্নয়নেও গঠনমূলক ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ডা. এসএম খালিদুজ্জামানসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরা।


এর আগে শনিবার দুপুরে সিডনির চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজেও অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করার জন্য ইমাম কাউন্সিলের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ সময় মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী